Othello Summary in Bangla- In this blog we post all type of literature in Bangla. Those student who wants to read summary in bangla for better understading of othello, this blog actually will help them a lot. You will get Othello Character in bangla, Othello summary in bangla, Othello summary in bangla 1st act, Othello summary in bangla 2nd act, Othello summary in bangla 3rd act, Othello summary in bangla 4th act and Othello summary in bangla 5th act.
Roderigo-রোডারিগো (ধনী ও অসচ্চরিত্র ভদ্রলোক)-তাঁর বন্ধু এনসাইন ইয়াগোর কাছে অভিযোগ জানালেন যে, সেনেটর ব্রাবানশিওর কন্যা ডেসডিমোনার সঙ্গে ভেনেসীয় সেনাবাহিনীর মুর-জাতীয় জেনারেল ওথেলোর গোপন বিবাহ সম্পর্কে ইয়াগো তাঁকে কিছুই জানাননি। এই ঘটনায় Roderigo-রোডারিগো- মনঃক্ষুণ্ণ হয়েছিলেন। কারণ, ডেসডিমোনকে তিনি ভালোবাসতেন এবং ব্রাবানশিওর কাছে তাঁর কন্যাকে বিবাহের প্রস্তাবও দিয়েছিলেন।
ইয়াগো ওথেলোকে অপছন্দ করতেন। কারণ, তিনি ক্যাসিও নামে এক যুবককে তাঁর থেকে উচ্চপদে উন্নীত করেছিলেন। এই ক্যাসিওকে ইয়াগো তাঁর নিজের তুলনায় কম দক্ষ সৈনিক মনে করতেন। তাই তিনি ওথেলোর বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের জন্য যে পরিকল্পনা করেছিলেন, তা খুলে বললেন Roderigo-রোডারিগোকে। ইয়াগো তাঁকে এই বলে আশ্বস্ত করলেন যে, Roderigo-রোডারিও- যদি ব্রাবানশিওকে তাঁর মেয়েকে প্ররোচিত করার কথা জানিয়ে উসকে দেন, তাহলে তাঁদের উদ্দেশ্য সিদ্ধ হবে। এদিকে চুপিসাড়ে বেরিয়ে ইয়াগো খুঁজে বার করলেন ওথেলোকে। তারপর তাঁকে সতর্ক করে বললেন যে, ব্রাবানশিও তাঁর খোঁজে আসছেন।
Roderigo-রোডারিগোর প্ররোচনায় ব্রাবানশিও ক্রুদ্ধ হলেন। ওথেলোর মুখোমুখি না হওয়া পর্যন্ত তিনি শান্তি পাচ্ছিলেন না। কিন্তু ওথেলোর বাসভবনে গিয়ে তিনি দেখলেন, সেখানে চারিদিকে হিংসাত্মক ঘটনা প্রতিরোধের জন্য ভেনিসের ডিউকের রক্ষীরা মোতায়েন রয়েছে। খবর এসে পৌঁছালো যে, তুর্কিরা সাইপ্রাস আক্রমণ করতে চলেছে। সেনেটরদের পরামর্শ দেওয়ার জন্য ওথেলোকে ডাক পাঠানো হল। বাধ্য হয়েই ব্রাবানশিওকে ওথেলোর সঙ্গে ডিউকের বাসভবনে যেতে হল। সেখানে ব্রাবানশিও ওথেলোর বিরুদ্ধে জাদুবিদ্যার মাধ্যমে ডেসডিমোনাকে প্রলুব্ধ করার অভিযোগ আনলেন।
ভেনিসের ডিউক, ব্রাবানশিওর আত্মীয় লোডোভিকো ও গ্র্যাটিয়ানো এবং অন্যান্য সেনেটরদের সামনে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে Othello-ওথেলো- বলেন যে, ভেনিসে আসার আগে তাঁর জীবনের দুঃখজনক কাহিনি শুনে ডেসডিমোনা তাঁর প্রতি অনুরক্ত হয়ে পড়ে। কোনও জাদুমন্ত্রে তিনি ডেসডিমোনাকে বশ করেননি। সেনেট তাঁর বক্তব্যে সন্তুষ্ট হয়। ডেসডিমোনাও স্বীকার করেন যে, Othello-ওথেলো-কে তিনি ভালোবাসেন। কিন্তু ব্রাবানশিও যাওয়ার আগে ওথেলোকে বলে যান যে, ডেসডিমোনা একদিন তাঁর সঙ্গেও বিশ্বাসঘাতকতা করবে: "যদি তোমার চোখ থাকে, তাহলে দেখে নিও, মুর:/নিজের বাবাকে সে ঠকিয়েছে, এবং তোমাকেও ঠকাতে পারে," (প্রথম অঙ্ক, তৃতীয় দৃশ্য)। ইয়াগো তখনও সেই ঘরে ছিলেন। তিনি ব্রাবানশিওর মন্তব্যটি মনে রেখে দেন। ডিউকের নির্দেশ মতো সাইপ্রাস আক্রমণকারী তুর্কিদের বিরুদ্ধে ভেনেসীয় বাহিনীকে নেতৃত্ব দেওয়ার জন্য ওথেলো ভেনিস ত্যাগ করেন। তাঁর সঙ্গে যান তাঁর নববিবাহিতা স্ত্রী, তাঁর নতুন লেফট্যানেন্ট ক্যাসিও, তাঁর এনসাইন ইয়াগো, এবং ডেসডিমোনার পরিচারিকা হিসাবে ইয়াগোর স্ত্রী Emilia-এমিলিয়া।
Othello summary in Bangla 2nd act দ্বিতীয় অঙ্ক
সাইপ্রাসে পৌঁছে তাঁরা দেখেন যে, একটি ঝড়ে তুর্কি নৌবহর ধ্বংস হয়ে গিয়েছে। Othello-ওথেলো- সাধারণ উৎসবের নির্দেশ দিলেন এবং ডেসডিমোনার সঙ্গে তাঁর বিবাহ সম্পূর্ণ করতে চলে যান। তাঁর অনুপস্থিতিতে ইয়াগো ক্যাসিওকে অতিমাত্রায় মদ্যপান করায়। তারপর রোডারিগোকে প্ররোচিত করে ক্যাসিওকে মুষ্টিযুদ্ধে আহ্বান করার জন্য। মন্টানো ক্রুদ্ধ ও মাতাল ক্যাসিওকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাতে তাঁদের নিজেদের মধ্যেই মারামারি লেগে যায়। মারামারিতে মন্টানো আহত হয়। ওথেলো ফিরে আসেন এবং অন্যদের কাছ থেকে সব ঘটনা জানতে পারেন। ওথেলো ক্যাসিওকেই গোলমালের জন্য দায়ী করলেন এবং তাঁকে পদচ্যূত করলেন। ক্যাসিও বিহ্বল হয়ে পড়ল। ইয়াগো ক্যাসিওকে ডেসডিমোনার কাছে যাওয়ার পরামর্শ দিল, যাতে ডেসডিমোনা তাঁর স্বামীকে বলে ক্যাসিওকে তাঁর পদ ফিরে পেতে সাহায্য করেন।
Othello summary in Bangla 3rd act- তৃতীয় অঙ্ক
ইয়াগোর প্ররোচনায় ওথেলো ক্যাসিও ও ডেসডিমোনার ব্যাপারে সন্দিগ্ধ হয়ে উঠল। ডেসডিমোনার একটি রুমাল পড়ে যায় (তাঁকে দেওয়া ওথেলোর প্রথম উপহার)। এমিলিয়া সেটি খুঁজে পায়। তাঁর স্বামী ইয়াগোর অনুরোধে তিনি সেটি ইয়াগোকেই দিয়ে দেন। কারণ, সেটি নিয়ে ইয়াগো কী ফাঁদ পাততে চলেছিলেন, সে সম্পর্কে কোনও ধারণাই এমিলিয়ার ছিল না। ওথেলো পুনরায় প্রবেশ করেন এবং ইয়াগোর কাছে শপথ করেন যে তিনি ডেসডিমোনা ও ক্যাসিওকে হত্যা করবেন। এরপর তিনি ইয়াগোকে লেফট্যানেন্ট নিযুক্ত করেন। তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যটিকে নাটকের গতিপথ সম্পূর্ণ ঘুরিয়ে দেয়। কারণ, এই দৃশ্যেই ইয়াগো সফলভাবে ওথেলোর মনে সন্দেহের বীজ বপন করে তাঁর অবশ্যম্ভাবী নিয়তিকে ডেকে আনেন।
Othello summary in Bangla 4th act- চতুর্থ অঙ্ক
ইয়াগো রুমালটি রেখে দিল ক্যাসিওর বাড়িতে। তারপর ওথেলোকে বলল যে, ইয়াগো যখন ক্যাসিওকে প্রশ্ন করবেন, তখন ক্যাসিওর প্রতিক্রিয়াগুলি লক্ষ্য করেন। ইয়াগো অগ্রসর হন ক্যাসিওর সঙ্গে কথা বলতে। ক্যাসিওর সঙ্গে তাঁর প্রেমিকা স্থানীয় বারবণিতা বিয়াঙ্কার সম্পর্ক নিয়েই কথা বলছিলেন তিনি। কিন্তু বিয়াঙ্কার নামটি উচ্চারণ করছিলেন ফিসফিস করে যাতে ওথেলো মনে করেন যে ওঁরা দু’জনে ডেসডিমোনার ব্যাপারে কথা বলছেন। পরে বিয়াঙ্কা ক্যাসিওর বিরুদ্ধে অভিযোগ আনে যে, অন্যের থেকে পাওয়া একটি উপহার ক্যাসিও তাকে উপহার হিসাবে দিয়েছে। ওথেলো সেটা দেখতে পায়। ইয়াগো ক্যাসিওকে বোঝায় যে, ওই রুমালটি ক্যাসিও পেয়েছে ডেসডিমোনার থেকে।
ক্রুদ্ধ ও মর্মাহত ওথেলো সিদ্ধান্ত নেন যে তিনি তাঁর স্ত্রীকে হত্যা করবে। ইয়াগোকে তিনি বলেন ক্যাসিওকে হত্যা করতে। এরপর ওথেলো এগিয়ে যান ডেসডিমোনার জীবন দুর্বিষহ করে তুলতে। আগন্তুক ভেনেসীয় অভিজাত ব্যক্তিদের সামনে তিনি ডেসডিমোনাকে আঘাত করেন। এদিকে Roderigo-রোডারিগো- অভিযোগ করেন যে, ইয়াগোকে তিনি টাকা দিলেও তিনি পরিবর্তে ডেসডিমোনার সঙ্গে তাঁর সম্পর্ক স্থাপনের জন্য কোনও উদ্যোগই নিচ্ছেন না। কিন্তু ইয়াগো তাঁকে রাজি করান ক্যাসিওকে হত্যা করার জন্য।
Othello summary in Bangla 5th act- পঞ্চম অঙ্ক
ইয়াগোর প্ররোচনায় Roderigo-রোডারিগো- বেরিয়ে পড়েন। ক্যাসিও বিয়াঙ্কার বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নামলে তিনি ক্যাসিওকে আক্রমণ করেন। ক্যাসিও রোডারিগোকে জখম করতে সক্ষম হন। হাতাহাতির সময় ইয়াগো ক্যাসিওর পিছনে এসে হাজির হন। তিনি ক্যাসিওর পায়ে আঘাত করে ক্ষতবিক্ষত করে দেন। অন্ধকারে ইয়াগো নিজের পরিচয় গোপন রাখতে সক্ষম হয়েছিলেন। ক্যাসিও সাহায্যের জন্য চিৎকার করলে তা লোডোভিকো ও গ্র্যান্টিয়ানোর কানে যায়। তাঁরা এগিয়ে এলে ইয়াগোও তাঁদের সঙ্গে যোগ দেন। Roderigo- রোডারিগো- যাতে তাঁর পরিকল্পনার কথা ফাঁস না করে দিতে পারেন, সেই জন্য ইয়াগো গোপনে Roderigo-রোডারিগো-কে ছুরিকাঘাত করে। তারপর ইয়াগো বিয়াঙ্কাকে অভিযুক্ত করে ক্যাসিওকে হত্যা করার জন্য একটি ব্যর্থ ষড়যন্ত্র রচনার জন্য।
ওথেলো ডেসডিমোনার মুখোমুখি হয়। তারপর তাঁকে তাঁদের বিছানাতেই ফেলে গলা টিপে ধরেন। এমিলিয়া এলে ডেসডিমোনা মৃত্যুর আগে তাঁর স্বামীর পক্ষই অবলম্বন করেন। ওথেলো ডেসডিমোনাকে ব্যভিচারের অভিযোগে অভিযুক্ত করেন। এমিলিয়া সাহায্য চাইতে যান। প্রাক্তন গভর্নর মন্টানো গ্র্যাটিয়ানো ও ইয়াগোকে নিয়ে উপস্থিত হন। Othello-ওথেলো- যখন প্রমাণ হিসাবে রুমালটির কথা উল্লেখ করেন, তখন এমিলিয়া বুঝতে পারেন, তাঁর স্বামী ইয়াগো কী চক্রান্ত করেছিলেন। তিনি সর্বসমক্ষে সেই কথা ফাঁস করে দেন। সেই জন্য ইয়াগো এমিলিয়াকে হত্যা করেন। ওথেলো বুঝতে পারেন যে ডেসডিমোনা বিশ্বাসঘাতিনী ছিলেন না। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। তিনি ইয়াগোকে ছুরিকাঘাত করলেন বটে, কিন্তু মারাত্মক আঘাত করলেন না। বললেন, তিনি চান শয়তান ইয়াগো তাঁর জীবনের অবশিষ্ট অংশ যন্ত্রণা নিয়ে বেঁচে থাকুন।
ইয়াগো তার উদ্দেশ্য ব্যাখ্যা করতে অস্বীকার করল এবং সেই মুহুর্ত থেকে নীরব থাকার শপথ গ্রহণ করল। রোডারিগো, এমিলিয়া ও ডেসডিমোনাকে হত্যা করার দায়ে লোডোভিকো ইয়াগো ও Othello-ওথেলোকে- গ্রেফতার করলেন। কিন্তু Othello-ওথেলো- আত্মহত্যা করলেন। লোডোভিকো ক্যাসিওকে Othello-ওথেলোর উত্তরসূরি নিযুক্ত করলেন এবং ইয়াগোকে যথাযথ শাস্তি দেওয়ার জন্য তাঁকে সনির্বন্ধ অনুরোধ জানালেন। তারপর তিনি সর্বসমক্ষে ইয়াগোকে অভিযুক্ত করলেন এবং অন্যদের কী হয়েছে তা জানাতে বেরিয়ে গেলেন।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
DO NOT SPAM