OTHELLO CHARACTER LIST IN BANGLA


NoobRa StuDenT

Othello:ওথেলো নাটক সম্পর্কে কিছু কথা
ওথেলো (ইংরেজি: Othello) হল উইলিয়াম শেকসপিয়র রচিত একটি ট্র্যাজেডি। নাটকটির মূল নাম The Tragedy of Othello, the Moor of Venice; অনুবাদ: ভেনিসের মুর ওথেলোর বিয়োগান্ত নাটক)। মনে করা হয়, ১৬০৩ সালে শেকসপিয়র এই নাটকটি রচনা করেছিলেন। সিনথিও (জোভান্নি বোক্কাচ্চোর জনৈক শিষ্য) রচিত কাহিনি উন ক্যাপিট্যানো মোরো (জনৈক মুর-জাতীয় ক্যাপ্টেন) অবলম্বনে ওথেলো নাটকটি রচিত হয়। Othello এর মূল কাহিনিটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৫৬৫ সালে। নাটকের কাহিনি দু’টি প্রধান চরিত্র-কেন্দ্রিক: ভেনেসীয় বাহিনির মুর সেনানায়ক ওথেলো ও তাঁর বিশ্বাসঘাতক আজ্ঞাধীন সেনানায়ক ইয়াগো। বর্ণবিদ্বেষ, প্রেম, ঈর্ষা, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ ও অনুশোচনার মতো বহু বিচিত্র ও চিরকালীন বিষয়বস্তুর প্রেক্ষাপটে রচিত হওয়ায় ওথেলো এখনও পেশাদার ও সামাজিক নাট্যশালায় মঞ্চস্থ হয়। এছাড়াও একাধিকবার ওপেরা, চলচ্চিত্র ও সাহিত্যে এই Othello নাটকটি অভিযোজিত হয়েছে।
Othello নাটকের চরিত্র গুলো 
Othello-ওথেলো – ভেনিসীয় সামরিক বাহিনীর এক পদস্থ সেনানায়ক
Desdemona-ডেসডিমোনা – ওথেলোর স্ত্রী; ব্রাবানশিওর কন্যা
Iago-ইয়াগো – ওথেলোর বিশ্বাসভাজন, কিন্তু ঈর্ষাকাতর ও বিশ্বাসঘাতক অধস্তন সামরিক আধিকারিক
Michael Cassio-ক্যাসিও – ওথেলোর বিশ্বস্ত ও সর্বাধিক প্রিয় ক্যাপ্টেন
Bianca-বিয়াঙ্কা – ক্যাসিওর প্রেমিকা
Emilia-এমিলিয়া – ইয়াগোর স্ত্রী ও ডেসডিমোনার পরিচারিকা
Brabantio-ব্রাবানশিও – ভেনেসীয় সেনেটর ও ডেসডিমোনার পিতা (ব্রাবানজিও নামেও পরিচিত)
Roderigo-রোডারিগো – অসচ্চরিত্র ভেনেসীয়, ডেসডিমোনাকে প্রণয়প্রার্থী
Duke Of Venice-ভেনিসের ডিউক
Graziano-গ্র্যাটিয়ানো – ব্রাবানশিওর ভ্রাতা
Lodovico-লোডোভিকো – ব্রাবানশিওর আত্মীয় ও ডেসডিমোনার জ্ঞাতিভাইয়ের ভ্রাতা
Montano-মন্টানো – সাইপ্রাসের সরকারে ওথেলোর ভেনেসীয় পূর্বসূরি
Clown-ক্লাউন – পরিচারক
সেনেটরগণ
নাবিক

আধিকারিকবৃন্দ, ভদ্রমহোদয়গণ, দূত, হেরাল্ড, পার্শ্বচরগণ, বাদ্যকারগণ, প্রমুখ

Read Othello Full Summary in Bangla

Source: Wikipedia

মন্তব্যসমূহ